রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:৪৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:৪৩:৩৭ অপরাহ্ন
রাজশাহী নগরীতে নগরীর বোয়ালিয়া, কর্ণহার, দামকুড়া, কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) নগরীর বোয়ালিয়া থানার অভিযানে ৯০ গ্রাম গাঁজা জামাল হোসেন (৪৪) ও কর্ণহার থানার অভিযানে ৮০ গ্রাম গাঁজা সহ শোভন আহমদকে গ্রেপ্তার করা হয়। দামকুড়া থানার অভিযানে ১৬ বছর বয়সী এক কিশোরের কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কাটাখালী থানার পৃথক অভিযানে ২৮টি ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ হাজার ১৪৫ টাকা সহ পলাশ (২৫), ইসমাইল হোসেন (৫২) ও তাঁর স্ত্রী সহিদা বেগমকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

এছাড়া চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট আওরঙ্গজেব ওরফে রিমনকে (২৭) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com