মা হওয়ার পর অভিনয়ে ফিরতে প্রস্তুত করিশ্মা তন্না

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:২৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:২৭:৪৬ অপরাহ্ন
মা হওয়ার পরও অভিনয়ের প্রতি আকাঙ্ক্ষা একটুও কমেনি অভিনেত্রী করিশ্মা তন্নার। বরং মাতৃত্ব তাঁকে একজন নারী ও অভিনেত্রী হিসেবে আরও পরিণত করেছে বলে জানিয়েছেন তিনি। সন্তানকে সামলানোর পাশাপাশি নতুন চরিত্র ও ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের শেষ কাজের চিত্রনাট্যের একটি ছবি শেয়ার করেছেন করিশ্মা। ছবিতে চিত্রনাট্যের পাশে দেখা গেছে শিশুর দুধের বোতল, ডায়াপার ও নরম কাপড়। মাতৃত্বের পর তাঁর বর্তমান জীবনের যেন প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেই ছবিতে।

পোস্টে করিশ্মা জানান, মা হওয়ার পর তাঁর অভিনয়ের প্রতি ভালোবাসা বা উচ্চাকাঙ্ক্ষায় কোনো পরিবর্তন আসেনি। বরং মাতৃত্ব তাঁকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং একজন নারী ও অভিনেত্রী হিসেবে আরও গভীরভাবে নিজেকে বুঝতে শিখিয়েছে।

অভিনেত্রী লেখেন, তাঁর শেয়ার করা চিত্রনাট্যটি শেষ কাজের। বর্তমানে তাঁর হাতে নতুন কোনো চিত্রনাট্য নেই। তাই পুরনো চিত্রনাট্যটি দুধের বোতল, ডায়াপার ও নরম কাপড়ের পাশে রেখেছেন। কারণ, এই মুহূর্তে মাতৃত্বই তাঁর জীবনের বড় অংশ।

করিশ্মা আরও জানান, মাতৃত্বের দায়িত্ব তাঁকে অভিনয়ের উচ্চাকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে দেয়নি। নতুন চরিত্র, শুটিং সেট এবং ভালো গল্পের জন্য তাঁর হৃদয়ে এখনও জায়গা রয়েছে।

তিনি বলেন, শিশুকে খাওয়ানোর ফাঁকে চিত্রনাট্য পড়তে এবং কাজের খিদে নিয়ে আবার শুটিং সেটে ফিরতে তিনি প্রস্তুত। পরবর্তী চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

২০২২ সালের ফেব্রুয়ারিতে বরুণ বঙ্গেরাকে বিয়ে করেন করিশ্মা তন্না। চলতি বছরের ২৯ জুলাই তাঁদের পুত্রসন্তান বেদের জন্ম হয়। সন্তানের জন্মের খবর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com