রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার দিঘলকান্দি, বানেশ্বর খুটিপাড়া ও নকুলবাড়িয়া এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গাঁজা সেবনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আটক ব্যক্তিরা নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের পরে সাজা পরোয়ানামূলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও জনস্বার্থে প্রশাসনকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদেরও মাদক বিক্রি ও সেবনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।