পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “স্ট্রেস ম্যানেজমেন্ট ফর টিচার্স”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকালে নতুন ২০ তলা ভবনের ৫০৭ নং সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক, সাবেক পুলিশ স্টাফ কলেজের রেক্টর এম. নাজমুল হক পিপিএম। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. আবু হানিফ এর সভাপতিত্বে উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটির ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুর রহমানসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ।
সেমিনারে শিক্ষকদের পেশাগত জীবনে মানসিক চাপের কারণ, স্ট্রেসের নেতিবাচক প্রভাব, কর্মক্ষেত্রে চাপ মোকাবিলার কার্যকর কৌশল এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তা শিক্ষকদের কর্মদক্ষতা ও পেশাগত সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে ইতিবাচক মানসিকতা, সময় ব্যবস্থাপনা, পর্যাপ্ত বিশ্রাম এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
ইংরেজী বিভাগের প্রভাষক অনিন্দিতা পাল এর সঞ্চালনায় প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।