সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৭:০৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:০৫:৩৯ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের কংশপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হোসেন রাজশাহীর দারুসা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কংশপুর ব্রিজ এলাকায় একটি ভুটভুটির সঙ্গে সানোয়ার হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com