খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি পরিদর্শকের মৃত্যু

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০২:২০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০২:২০:৫০ অপরাহ্ন
খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পরিদর্শকের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে মেয়ের সঙ্গে দেখা করতে খুলনায় আসেন ফজলুর রহমান। সন্ধ্যার দিকে তিনি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৭টার দিকে গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com