হিলিতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৮

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:৫১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:৫১:১৮ অপরাহ্ন
দিনাজপুরের হিলিতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাদুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাদুরিয়া গ্রামের শেফালী বেগম (৩০), শিউলি (২৭), দেবাশী (৪৩), ডলি বেগম (৩০), ইয়াসিন আরাফাত (১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল আমিন (৯)।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় সাদুরিয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে কয়েকজন বসে সময় কাটাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল ধানখেত থেকে ছুটে এসে সেখানে থাকা লোকজনের ওপর হামলে পড়ে এবং কয়েকজনকে কামড়ে আহত করে।

শিয়ালটিকে প্রতিরোধ করতে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও কামড় দেয় প্রাণীটি। পরে শিয়ালটি পালিয়ে যায়। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ মোট আটজন আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌহিদ হোসেন জামান বলেন, সোমবার রাত ১০টা পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ মোট আটজন শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি, সম্প্রতি গ্রামের পাড়া-মহল্লায় শিয়ালের উপদ্রব বেড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com