কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কক্সবাজার সদর থানার লিংক রোডসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৫ দশমিক ৫ কেজি গাঁজাসহ মো. আইয়াজ (২৫) ও হাসিনা বেগম (৫৫)কে আটক করা হয়।
আটক আইয়াজ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মো. এবাইদুল্লার ছেলে। হাসিনা বেগম একই এলাকার মৃত রশিদ আহমদের মেয়ে ও মৃত শামছুল আলমের স্ত্রী।
অভিযানকারী দলের দাবি, আটক দুজন মাদকদ্রব্য বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন। তবে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটক দুজন ও উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে অভিযানকারী দল।