দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৯:০১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৯:০১:৫২ অপরাহ্ন
রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত সমন্বয় ও মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।

আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএমের সভাপতিত্বে সভায় রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, জামায়াতে ইসলামীর মহানগর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, এনসিপির মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

পুলিশ কমিশনার বলেন, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় জেনারেটর ও জরুরি আলোর ব্যবস্থা রাখতে হবে। বিসর্জনের সময় ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনে টোকেন বা সিরিয়াল ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি। প্রকাশ্যে মদ ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে মণ্ডপগুলোতে আর্থিক অনুদান, আলোকসজ্জা, সিসিটিভি ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। সভায় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগের আশ্বাস দেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com