সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৮:১১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৮:১১:১৩ অপরাহ্ন
একের পর এক সঙ্গীতশিল্পীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। এবার নিজের প্রেমের ইতিহাস নিয়েই মঞ্চে রসিকতা করলেন ‘ফিফটি শেডস অফ গ্রে’ খ্যাত এই অভিনেত্রী। জানালেন, তাঁর সাবেক প্রেমিকদের মধ্যে কেউ কেউ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির ক্ষেত্রে একেবারেই ভালো ছিলেন না।

শনিবার এক অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন ডাকোটা। সেখানে নিজের আগামী ছবি ‘ভেরিটি’ নিয়ে কথা বলার সময় ছবিটির বিষয়বস্তুর সঙ্গে নিজের প্রেমজীবনের মজার মিল খুঁজে নেন অভিনেত্রী।

ডাকোটা বলেন, “ছবিটা মনস্তাত্ত্বিক ও যৌন সম্পর্কনির্ভর রোমাঞ্চকর ছবি। জানেন কি, সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম করাও ঠিক তেমনই! তাঁদের মধ্যে কেউ জুতোই পরেন না, কেউ আবার শয্যায় ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে ভয়ানক খারাপ। তবে সকলের সঙ্গেই আমার কথাবার্তা হয়। অবশ্য এ জন্য আমি দায়ী নই। কেউ গানের অনুষ্ঠান থেকে স্মারক নিয়ে ফেরেন, আর আমি অনুষ্ঠান থেকে আড়াই বছরের সম্পর্ক নিয়ে ফিরি।”

ডাকোটার এই মন্তব্যের পেছনে রয়েছে সঙ্গীতশিল্পীদের সঙ্গে তাঁর একাধিক সম্পর্কের ইতিহাস। ‘কোল্ডপ্লে’-র গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। ২০১৭ সালে তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। মাঝেমধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হলেও পরে তা জোড়া লাগে। এমনকি তাঁদের বাগ্‌দানের খবরও প্রকাশ্যে এসেছিল। শেষ পর্যন্ত ২০২৫ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।

ক্রিস মার্টিনের আগে রক ব্যান্ড ‘ড্রাউনার্স’-এর গায়ক ম্যাথিউ হিটের সঙ্গেও সম্পর্কে ছিলেন ডাকোটা। তাঁদের সম্পর্ক একাধিকবার ভেঙেছে, আবার জোড়াও লেগেছে। শেষ পর্যন্ত ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের।

এর পর গায়ক রোল মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান ডাকোটা। ২০২৫ সালের শেষ দিকে তাঁদের প্রথম একসঙ্গে দেখা যায়। পরবর্তী কয়েক মাসেও একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে সেই সম্পর্কও বেশি দিন স্থায়ী হয়নি। ২০২৬ সালের অগস্টে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

সম্প্রতি গায়ক মেশিন গান কেলির সঙ্গেও ডাকোটার ঘনিষ্ঠতার খবর ছড়িয়েছে। যদিও তাঁদের সম্পর্কের বিষয়ে দু’জনের কেউই প্রকাশ্যে কিছু জানাননি। জুলাইয়ে টেলর সুইফ্‌ট ও ট্র্যাভিস কেলসের বিয়েতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কিছুটা গোপনীয়তা বজায় রেখেছেন ডাকোটা। এবার নিজের সম্পর্কের ইতিহাস নিয়েই মঞ্চে এমন খোলামেলা রসিকতা করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com