বলিউডে নতুন করে আলোচনায় এসেছেন চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা। চেহারা ও স্টাইলে অনেকেই তার মধ্যে খুঁজে পাচ্ছেন নব্বইয়ের দশকের সালমান খানের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে সুফিয়ানের ছবি ও ভিডিও।
সম্প্রতি মুম্বাইয়ে ‘প্রেম কীতানু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে বাবা সাজিদ নাদিয়াদওয়ালা ও মা ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার সঙ্গে হাজির হন সুফিয়ান। অনুষ্ঠানের প্রবেশপথে বলিউড তারকা সালমান খানের সঙ্গেও দেখা হয় তার। একই স্থানে দুজনকে দেখার পরই সুফিয়ানের চেহারা ও স্টাইল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
অনেক নেটিজেনের দাবি, সুফিয়ানের মুখের গড়ন, চুলের স্টাইল ও শারীরিক গঠনে ৯০ দশকের সালমান খানের স্পষ্ট ছাপ রয়েছে। কেউ তাকে সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ সরাসরি বলেছেন, ‘৯০ দশকের সালমান খান’।
সুফিয়ানের চেহারা নিয়ে অবশ্য এমন আলোচনা এবারই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলেও তার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখনও তার চেহারা ও স্টাইলের সঙ্গে তরুণ বয়সের সালমান খানের মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা।
সম্প্রতি নতুন করে সুফিয়ানের ছবি প্রকাশ্যে আসার পর পুরোনো সেই আলোচনা আবারও সামনে এসেছে। এক নেটিজেন মজা করে মন্তব্য করেছেন, সুফিয়ানকে নাকি সালমান খানের চেয়েও বেশি ‘সালমান খানের মতো’ মনে হচ্ছে। এমন মন্তব্যের পর তার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সুফিয়ান সাজিদ নাদিয়াদওয়ালা ও ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার ছোট ছেলে। তার বাবা সাজিদ বলিউডের অন্যতম পরিচিত প্রযোজক এবং সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। ফলে সালমানের সঙ্গে সুফিয়ানের উপস্থিতি স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি করেছে।
তবে সুফিয়ান ভবিষ্যতে বাবার পথ অনুসরণ করে বলিউডে অভিনয়ে আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
এদিকে সালমান খান বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম আসর নিয়ে ব্যস্ত। এর মধ্যেই সাজিদপুত্র সুফিয়ানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের এই আলোচনা আবারও মনে করিয়ে দিচ্ছে নব্বইয়ের দশকে সালমান খানের জনপ্রিয় সেই তরুণ লুকের কথা।