রাজশাহীর বাঘায় অভিযান চালিয়ে একটি জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ১৮১ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, রবিবার ভোর পৌনে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোরে আলাইপুর বিওপির একটি দল বাঘা উপজেলার কেশবপুর থেকে রাজশাহী অভিমুখী ঢাকা মেট্রো-গ-১১-৮৩১৭ নম্বরের একটি প্রাইভেট কার সংকেত দেন।
এ সময় গাড়ির চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের ব্যাগ রাখার স্থান থেকে ১৮১ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও প্রাইভেট কারের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৪২ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য ও গাড়িটি আইনগত প্রক্রিয়া শেষে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।#