রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ২০০ লিটারের বেশি প্রস্তুত চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জব্দ করা মদ ও সংশ্লিষ্ট উপকরণ ধ্বংস করা হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুর থেকে সন্ধা পযর্ন্ত উপজেলার কৃষ্ণপুর-বোনাপাড়া আদিবাসী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিতের নেতৃত্বে অভিযানে পুঠিয়া থানা পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশ দলের নেতৃত্ব দেন পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান হিরু।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অভিযানের সময় একটি স্থানে বিপুল পরিমাণ প্রস্তুত চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া যায়। পরে জব্দ করা মদ ও সরঞ্জামাদি স্থানীয় বাসিন্দাদের সামনে ধ্বংস করা হয়।
অভিযানে প্রশাসনকে সহযোগিতা করেন এলাকার অর্ধশতাধিক যুবক। তাঁদের মধ্যে পুঠিয়া পৌর যুবদল নেতা রোকনুজ্জামান রিকো মন্ডলও ছিলেন।
স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী অভিযানে সামাজিক প্রতিরোধের বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের অভিযানের পাশাপাশি স্থানীয়দের সক্রিয় সহযোগিতা থাকলে মাদকের বিস্তার ঠেকাতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, থানার পুরো এলাকাজুড়ে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।