জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৫৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৫৩:২৯ অপরাহ্ন
 শনিবার দুপুর ১১:০ টায় জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার আয়োজনে আলোচনা সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্য, নকুল পাহান সভাপতি আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি ও দপ্তর সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, শুভ্রা এক্কা সভাপতি , ফারাজমনি মুন্ডা সাধারন সম্পাদক আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুর,স্বপন পাহান সাবেক সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর, বিজয় ইন্দোয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়ামতপুর, সন্তেশ লাকড়া সাবেক যুগ্ম আহবায়ক জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর  আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি স্বপন মাহাতো, সাধারন সম্পাদক প্রনব মুন্ডা  নিয়ামতপুর,প্রসেনজিত বারোয়ার সভাপতি, রপন মুন্ডা আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুর এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন ইউনিয়নের   সভাপতি /সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে উপস্থিত জনমতের সমর্থনে কমিটি গঠন করা হয়।

এসয় সভাপতি নগেন কুজুর, সাধারন সম্পাদক অজিতকুমার মুন্ডা ও সাংগঠনিক সম্পাদক সন্তোস সরেন  সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

আলোচনা সভার প্রধান বাসন্তী টপ্য বলেন এ কমিটি ৩ বছরের জন্য ঘোষণা করা হলো। আগামী তিন বছর উক্ত কমিটির মূল দায়িত্বে থাকা নেতৃবৃন্দ কমিটির সকল নেতৃবৃন্দ নিয়ে পথচলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com