নগরীজুড়ে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৩১:০৮ অপরাহ্ন
রাজশাহীতে পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ডিবি পুলিশ, বেলপুকুর থানা ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির অভিযানে সাতজন এবং দামকুড়া থানা পুলিশের অভিযানে দুজন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় অন্যান্য মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শনিবার রাতে হোসনীগঞ্জ দক্ষিণ মোড় এলাকা থেকে পাঁচ গ্রাম হেরোইন সহ আকাশ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই রাতে আলিগঞ্জ এলাকা থেকে ১৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাসুদ রানা (৪৭), সুমন (৩৪) ও আবদুল্লাহ (৩৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বিকেলে বেলপুকুর থানার ধাদাস এলাকায় ১০পিস ট্যাপেন্টাডল ও ১০পিস ইয়াবা ট্যাবলেট সহ সেন্টু (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে শিল্পীপাড়া বালুর মাঠ এলাকা থেকে ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শাওন আলী (১৯) ও সম্রাট ইসলাম (২২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে দামকুড়া থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা ও দুই গ্রাম ইয়াবার গুঁড়া সহ রায়হান (৩৮) ও মাসুদ রানা (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ মোবাইল ফোনে অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত কয়েকটি অ্যাপ, জিমেইল আইডি এবং মোবাইল ব্যাংকিং নম্বর পাওয়া গেছে। এ ঘটনায় মাসুম (৪৫) নামে আরও একজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুজন, মাদক মামলায় পাঁচজন এবং অন্যান্য মামলায় পাঁচজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com