ঢাকায় রুয়েটিয়ানদের ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট’ ১১ ডিসেম্বর

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০১:৫১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০১:৫১:৪৮ অপরাহ্ন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থীদের ক্রিকেটভিত্তিক সংগঠন এক্স-রুয়েটিয়ান্সের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর তৃতীয় আসর। আগামী ১১ ডিসেম্বর ঢাকার পূর্বাচলের স্বদেশ অ্যারেনা, ৩০০ ফিটে দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

রুয়েটের সাবেক শিক্ষার্থীদের ক্রিকেটের প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে আয়োজিত এবারের আসরে ছয়টি দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়বে। প্রতিটি দলে থাকবেন ১৫ জন করে খেলোয়াড়।

আয়োজকরা জানান, ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি রুয়েটিয়ানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এবারের আয়োজনের মূল ভাবনা—‘সেম প্যাশন, বিগার টুগেদার’ এবং ‘টুগেদার উই প্লে স্ট্রঙ্গার’।

টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৯ অক্টোবর রাতে অনুষ্ঠিত হবে ‘আইকন ও স্পেশাল অলরাউন্ডার’দের খসড়া নির্বাচন। এরপর ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে খেলোয়াড় নিবন্ধন। সবশেষে ২০ নভেম্বর নিলামের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হবে।

এবারের আসরে অংশ নেবে—হেলটস, টোকিও রিভেঞ্জার্স, এ্যাইডা ওয়ারিয়র্স, বাজ বয়েস, রিহান ডমিনেটর্স ও দ্য রিয়াল কালামানিক্স।

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, আইকন প্লেয়ার হিসেবে রয়েছেন রনি (পুরকৌশল’০৭), আশিক (পুরকৌশল’১৩), রাকিব (যন্ত্রকৌশল’০৮), বাবু (নগর ও অঞ্চল পরিকল্পনা’১৮), রেজওয়ান (পুরকৌশল’১১) ও আশরাফুল (যন্ত্রকৌশল’০১)।

স্পেশাল অলরাউন্ডার হিসেবে থাকছেন তুশার (পুরকৌশল’১১), জাফর (সিএসই’১৩), পাভেল (আইপিই’১২), সামি (কেমিক্যাল’১৭), নাঈম (আইপিই’১৮) ও তৌফিক (যন্ত্রকৌশল’১৮)।

ক্রিকেটের পাশাপাশি আয়োজনকে আরও প্রাণবন্ত করতে থাকছে টিম প্রদর্শনী, র‌্যাফেল ড্র ও ফ্যামিলি গেট-টুগেদার। খেলাধুলার বাইরেও থাকবে বিনোদনের বিভিন্ন আয়োজন।

এ আয়োজনের আনুষ্ঠানিক স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আর্কিটেকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সলিউশন (এআইএমএস)। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুদীপ্ত রুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

আয়োজকদের প্রত্যাশা, ঢাকায় অনুষ্ঠিতব্য দিনব্যাপী এ ক্রিকেট আয়োজন প্রতিযোগিতার পাশাপাশি সাবেক রুয়েটিয়ানদের মিলনমেলায় পরিণত হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com