রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৪:৩৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৪:৩৫:৫৮ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর বন্ধগেট, নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রথমে নগরীর বন্ধগেট রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নতুন বিলসিমলা রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। এরপর হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মারুফ, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগসহ সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com