গোপালগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:০৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:০৯:০২ অপরাহ্ন
গোপালগঞ্জে ইমাম রেজা (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমাম রেজার বাড়ি বরিশাল জেলায়। তবে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর পূর্বপাড়া এলাকায় মামাবাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম জহিরুল মৃধা। ইমাম রেজা গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্বজনদের দাবি, ইমাম রেজাকে হত্যা করে মরদেহটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের ভাষ্য, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ রয়েছে।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ইমাম রেজার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com