মহানগরীতে ইয়াবাসহ ৪ জনের ২ মাসের কারাদণ্ড, সাইকেল চোরের ৬ মাস

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০১:৩৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০১:৩৮:৫৭ অপরাহ্ন
 

রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্য রাখা ও সাইকেল চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারের পর সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে বোয়ালিয়া থানায় গ্রেপ্তার চারজনকে দুই মাস করে এবং পবা থানায় গ্রেপ্তার একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে জানানো হয়, ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ অলোকার মোড় এলাকায় অভিযান চালিয়ে শ্রী চন্দন (২৮), গোবিন্দ (২৩), মো. সিয়াম (১৯) ও দেব (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মোট ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে চার আসামিকে আদালতে হাজির করা হলে মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম শেষে প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে পবা থানার দাদপুর পশ্চিমপাড়া এলাকায় সুলতান আলীর বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি করা সাইকেল নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি সাইকেলটি শনাক্ত করে ওসামা হোসেন ওরফে সোহান (২৫)-কে আটক করে মালিকের কাছে নিয়ে যান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানকে গ্রেপ্তার ও সাইকেলটি উদ্ধার করে। তাকে উদ্ধার করা সাইকেলসহ আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরএমপি জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com