পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১১:৫৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১১:৫৯:৩৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো: গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৬), তারা গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আলী জিবান দ্বিতীয় ও রাহমা প্রথম শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুই শিশু বিদ্যালয়ে যায়নি। দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে খেলতে যায় তারা। একপর্যায়ে পাশের পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। বিকেলে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে দুজনের নিথর দেহ দেখতে পান।

পরে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রন্টু রঞ্জন চন্দ্র বলেন, দুই শিক্ষার্থীই নিয়মিত বিদ্যালয়ে আসত। তাদের মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার ওসি শেখ মোঃ জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com