ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১১:৫২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১১:৫২:০৩ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছিলেন, কিন্তু তদন্তে সেই অভিযোগের কোনো সত্যতা মেলেনি। উল্টো মামলাটি মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ ও পিবিআই।

এ কারণে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বাদী মোছা. লাবলী আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ লাবলীর জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া (নিটালডোবা) গ্রামের লাবলী আক্তার (২৮) একই এলাকার মো. সাদ্দাম হোসেনের (৩২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু মামলা নম্বর ৯৩/২০২৫ হিসেবে নথিভুক্ত হয়।

এজাহারে তিনি অভিযোগ করেছিলেন, ২০২৫ সালের ১৪ মার্চ নুরুল ইসলামের ভুট্টাখেতে একা পেয়ে সাদ্দাম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। মামলার তদন্ত শেষে বালিয়াডাঙ্গী থানা পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। তাতে বলা হয়, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে একটি কুচক্রী মহলের প্ররোচনায় সাদ্দাম হোসেনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই ঘটনা সাজিয়ে মামলাটি করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]