কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস্ ২০’-এর সাপ্তাহিক বিশেষ পর্বে সমাজমাধ্যমে ভুয়ো ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া এবং এআই ব্যবহার করে কারও কণ্ঠস্বর নকল করার বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এ ধরনের অপব্যবহার রুখতে আরও কঠোর আইন ও নিয়ন্ত্রণের প্রয়োজন বলেও মন্তব্য করেন অভিনেতা।
এর আগের সপ্তাহে ছবিশিকারিদের আচরণ, চেহারা নিয়ে কটাক্ষ এবং সমালোচনা নিয়ে সরব হয়েছিলেন সালমান। এবার তাঁর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান অপব্যবহার।
সালমান বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে কারও কণ্ঠস্বর নকল করার পাশাপাশি বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা সম্ভব। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে কারও কণ্ঠস্বর নকল করে তাঁর নামে আপত্তিকর বা অশালীন বক্তব্য ছড়িয়ে দেওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।
উদাহরণ দিতে গিয়ে সলমন বলেন, “ধরুন, কেউ আপনার এআই কণ্ঠস্বর নিয়ে ‘ডাব’ করে কাউকে গালাগাল দিয়ে দিল!”
অভিনেতার মতে, প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়ো ভিডিও অনেক সময় এতটাই বাস্তবসম্মত হয় যে সাধারণ মানুষের পক্ষে তা সহজে শনাক্ত করা সম্ভব হয় না। ফলে অনেকে সত্যি মনে করে সেই ভিডিও নিজেরাও সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। জেনেশুনে এ ধরনের ভুয়ো ভিডিও তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন তিনি।
সালমানের বক্তব্য, “ওই ধরনের মানুষদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।”
এআইয়ের অপব্যবহার বন্ধ করতে আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন অভিনেতা। সমাজমাধ্যমে কী ধরনের কনটেন্ট প্রকাশ করা যাবে এবং কোনটি যাবে না, সে বিষয়ে আরও কঠোর নিয়ম থাকা দরকার বলে মনে করেন তিনি। তাঁর মতে, এ ক্ষেত্রে নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।
এ দিকে ‘বিগ বস্ ২০’ থেকে দ্বিতীয় প্রতিযোগী হিসেবে বাদ পড়েছেন বাদশার প্রাক্তন স্ত্রী ঈশা রিখী।
কাজের দিক থেকে সালমানের হাতে রয়েছে একাধিক সিনেমা। চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে তাঁর ‘মাতৃভূমি’ ছবিটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রযোজক দিল রাজুর সঙ্গে একটি অ্যাকশন ছবিতেও কাজ করছেন তিনি। ছবিটির নাম এখনও পর্যন্ত ‘মনস্টার’ বলে জানা যাচ্ছে। এতে সালমানের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। ২০২৭ সালের ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।