বোরকা পরে ভূমি অফিসে ডিসি, নিলেন সাধারণ সেবাগ্রহীতার খোঁজ

আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৬:১১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৬:১১:৩৪ অপরাহ্ন
ভূমি অফিসে সাধারণ মানুষ কেমন সেবা পাচ্ছেন, সেবা নিতে গিয়ে কোনো হয়রানি বা অনিয়মের শিকার হচ্ছেন কি নাতা সরেজমিনে দেখতে বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচয় গোপন রেখে সাধারণ সেবাগ্রহীতার বেশে ওই ভূমি অফিসে যান তিনি। এ সময় নিজেও ভূমিসেবা নেওয়ার পাশাপাশি অফিসে আসা অন্যান্য সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেন ডিসি। তারা ভূমিসেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন তিনি।

পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ফরিদা খানম। সেবাগ্রহীতাদের সঙ্গে কর্মকর্তাদের আচরণ, সেবা প্রদানের প্রক্রিয়া এবং মাঠপর্যায়ে ভূমিসেবার বাস্তব চিত্র সম্পর্কে খোঁজ নেন তিনি।

সাধারণ মানুষ যাতে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।

প্রশাসনের কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে সেবার প্রকৃত চিত্র জানতে এ ধরনের সরেজমিন পরিদর্শন গুরুত্বপূর্ণ। পরিচয় প্রকাশ না করে সাধারণ সেবাগ্রহীতার মতো সেবা নেওয়ার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমের বাস্তব অবস্থা আরও নিবিড়ভাবে বোঝা সম্ভব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com