বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামী ৫ অক্টোবর নগরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটির বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ৫ অক্টোবর সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি র্যালি বের হবে। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে নগরায়ণ, আবাসন এবং টেকসই বসতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, এ বছর বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য,সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ।