রাজশাহী মহানগরীর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার রাজশাহী সার্কিট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নগরীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাব্য প্রকল্প নিয়েও মতবিনিময় করেন তারা।
রাসিক সূত্র জানায়, মহানগরীর অবকাঠামোগত উন্নয়ন, নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন ও নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) মোঃ জসীম উদ্দীন আরজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।