নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:২০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:২০:৩৪ অপরাহ্ন
 
নওগাঁর নিয়ামতপুরে ওঁরাও জাতিগোষ্ঠীর অন্যতম  ও সবচেয়ে বর্ণিল ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশ, বর্ণাঢ্য র‍্যালি এবং মনোজ্ঞ কারাম নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেছে স্থানীয় ওঁরাও জনগোষ্ঠী।
 
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা মাঠে আয়োজিত এই উৎসবে ওঁরাও সম্প্রদায়ের নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। উৎসবের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি পুরো মাঠ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ঐতিহ্যবাহী কারাম নৃত্য প্রতিযোগিতা।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন গৈল দিগরী ওঁরাও সমাজ উন্নয়ন পরিষদের রাজা বাবুলাল টপ্প্য, সঞ্চালনা করেন উপদেষ্টা রনজিত মিন্জ। 
 
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সভাপতি আরিফ কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ দেওয়ান, পাঁড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান এবং স্থানীয় ওঁরাও সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
 
​আলোচনা সভায় বক্তারা বলেন, কারাম উৎসব ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনাচরণের সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন প্রজন্মের কাছে নিজেদের এই সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
​দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]