পুঠিয়ার বড়বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছ

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৪:৫৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৪:৫৫:২৩ অপরাহ্ন
বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর পুঠিয়ায় ২০০ তালগাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় কৃষকদের নিয়ে বজ্রপাতের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া এলাকার বড়বিলের রাস্তার দুই পাশে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে খোলা মাঠে কৃষিকাজের সময় বজ্রপাতের ঝুঁকিতে থাকেন কৃষকেরা। এ ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সচেতনতামূলক সভায় বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা, দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং ঝুঁকিপূর্ণ সময়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সাল থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১৩ হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বড়বিলে আরও ২০০টি চারা রোপণ করা হলো।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসরাফিল হক। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]