লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৯:০৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৯:০৯:৩১ অপরাহ্ন
নাটোরের লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনেএ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারি পরিচালক মো. জাহিদুল ইসলাম।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. মো. তায়েজুল ইসলাম, মোহরকয়া ডিগ্রী অনার্স পাশ কলেজের সহকারী অধ্যাপক রাব্বুল আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতানুজ্জামান টিপু।
বিতর্ক প্রতিযোগিতায় লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

পরে উভয় দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সততা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com