রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ইয়ামিন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা কয়েরদাড়া লেকসিটি এলাকায় অভিযান চালিয়ে ১১পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইয়ামিনকে গ্রেফতার করেন। সে ওই এলাকার মোঃ আলমের ছেলে। এ ব্যপারে ইয়ামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অন্যদিকে, আরএমপি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত চারজন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১৫ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেফতার সকল আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।