নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৭:২৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৭:২৩:১০ অপরাহ্ন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তেহরান থেকে বিমানে চড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মহলে ইরান তার অধিকার ও অবস্থান থেকে একচুলও সরে আসবে না। বরং আরও শক্তভাবেই সেগুলো তুলে ধরা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েন এবং হরমুজ প্রণালি ঘিরে তৈরি হওয়া উত্তেজনার বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট বার্তা দেন। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে তিনি বলেন, চাপ বা জোর খাটিয়ে কোনো স্বাধীন জাতিকে কখনোই দমিয়ে রাখা সম্ভব নয়।

এদিকে এ সফরের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন। তিনি সোমবার সেখানে অবতরণ করেন এবং জাতিসংঘে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]