আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৩ নম্বর বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর খুটিপাড়া ও বালিয়াঘাটি ওয়ার্ডে বিএনপির নির্বাচন সমন্বয় ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে খুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলীয় কর্মসূচির অংশ হিসেবে এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে দলীয়ভাবে একজন প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা করা হয়। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাব আকারে সংগ্রহ করে সংসদ সদস্যের কাছে পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই শেষে দলীয়ভাবে একজনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় নির্বাচনী সমন্বয়ক ও পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম সরকার, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার, সদস্যসচিব আব্দুল মজিদ, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সদস্যসচিব মসলেম সরকার রুপস, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরমান, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শহিদুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং বানেশ্বর বণিক সমিতির আহ্বায়ক মতিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।