গুরুদাসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৪:৪৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৪:৪৮:১০ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ২ দশমিক ২ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

জানা যায়, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের ময়দানের মোড় থেকে আকফতের মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘ দিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। যার ফলে ওই এলাকার মানুষ চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাচ্ছেন। বহুপ্রতীক্ষার পর অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মো. আব্দুল আজিজ এমপি। 

এসময় উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, বিএনপি নেতা কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]