রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৯:৩৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৯:৩৩:৪৯ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে সড়কে গণহারে ছিনতাইয়ের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া,ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১৩২০টাকা উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে গণহারে ছিনতাইয়ের এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গত বৃহস্পতিবার রাত অনুমান সোয়া ৯টা নাগাদ উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামকস্থানে ছিনতাইকারীরা একে একে অন্তত ৮জনকে মারধর করে ৮টি মোবাইল এবং মোট ২০/২৫হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের মারধরে এসময় বেশ কয়েকজন পথচারী আহত হয়।

এঘটনায় উপজেলা বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসনের ছেলে সুজন হোসেন বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় বগুড়ার সান্তাহার চা বাগান কলোনি এলাকার অভিযান চালিয়ে আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮) কে গ্রেফতার করা হয়। এরপর ওই রাতেই রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকা থেকে ভুতরাজাপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে নাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের তথ্যমতে, ছিনতাই হওয়া এলাকার জঙ্গল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাসুয়া,ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন এবং ১৩২০টাকা এবং ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান,গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সাথে জরিত থাকার কথা শিকার করে সোমবার বিকেলে আদালতে ১৬৪ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এঘটনার সাথে জরিতদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]