নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৬:১৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৬:১৭:১৭ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার   (২০ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১২টার দিকে  উপজেলার চন্দননগর  ইউনিয়নের সিংড়া উজিরপুর  গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তি  হলেন মো. ওমর ফারুক(৪২)। বাবার নাম মৃত ওয়াজেদ আলী। বাড়ি উপজেলার শিয়ালীপাড়া গ্রামে 

​থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম রোববার বেলা ১২টার   দিকে সিংড়া উজিরপুর  গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। 

 এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে।  সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]