লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৫:৪১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৫:৪১:৫৭ অপরাহ্ন
নজরুল বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝর্ণা মন্ডল প্রমুখ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]