রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৪:২৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৪:২৬:১৪ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক অনুমোদিত রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব শেখ মাহমুদুন নবী তুষারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা রাজশাহীতে ক্রীড়াচর্চা ও কারাতে প্রশিক্ষণের প্রসার, কারাতে খেলাধুলার বিভিন্ন দিক নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com