রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২০সেপ্টেম্বর) উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী ভ্রম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ।
অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা। অভিযানে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জসিম উদ্দিনের পুত্র মন্টু,মৃত কদুর পুত্র আশিক ও তোতাব আলীর পুত্র হাবিব ইসলাম।
আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ জানান, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।