মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৫:১৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৫:১৩:২৮ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে রবিবার (২০ সেপ্টেম্বর) বরইকুঁড়ি আনসার ও ভিডিপি ক্লাবে মোঃ রাকিবুল হাসান পিভিএমএস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহনপুর এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আনসার -ভিডিপির মাদক বিরোধী এই সমাবেশে বরইকুড়ি গ্রামের প্রায় ২০০ লোক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মাদকের কুফল ও মাদক প্রতিরোধে করনীয় সম্পর্কে আলোচনা করেন। 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে বলেন মাদক বিরোধী ও মাদকের বিস্তার রোধে আনসার ও ভিডিপি সদস্যদের করনীয় সম্পর্কে আলোচনা করেন। সমাবেশে শেষে মোহনপুরের প্রধান প্রধান সড়কে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে  র‍্যালি ও  লিফলেট বিতরণ করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

এ সময় মোনপুর এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা আনসার-ভিডিপি সদস্যদের মাদকের বিরুদ্ধে এ জনসচেতনতা মূলক উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]