রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই, মারধরে ৪জন পথচারী আহত

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৫:৪৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৫:৪৯:১৯ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে সড়কে গণহারে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা টাকা এবং অন্তত ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এসময় ছিনতাইকারীদের মারধরে ৪জন পথচারী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত অনুমান সোয়া ৯টা নাগাদ উপজেলার বেলঘড়িয়া বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামকস্থানে। এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ছিনতাইয়ের কবলে পড়া উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন জানান, তিনি এবং তার বন্ধু বিলপালশা গ্রামের শামীম হোসেন,বাশার আহম্মেদ এবং বানিয়াপাড়া গ্রামের আজাহার আলী ২টি মোটরসাইকেল যোগে আবাদপুকুর থেকে বাড়ী ফিরছিলেন। এসময় বেলঘড়িয়া গ্রামের উত্তরে ইসলামের ভিটা নামকস্থানে পৌছলে সড়কের পাশে একটি মোটরসাইকেল পরে থাকতে দেখেন। সেখানে সড়ক দূর্ঘটনা ঘটেছে মনে করে মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে হাফপ্যান্ট ও মুখোষ পড়া চারজন ছিনতাইকারী ধারালো ছুরি এবং লোহার রড ধরে আমাদের চারজনকে মারধর করে সড়কের পাশে বসে রাখে। এরপর তাদের কাছে থাকা টাকা ও চারটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে নেয়। হাসুয়া পিঠ দিয়ে কোপ দেয়ায় শামীম আহত হয়।তবে ছিনতাইকারীরা ওই স্থানে আরো কয়েকজনকে গাছের সাথে বেঁধে রেখেছিল বলে জানিয়েছেন সুজন।

উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়সাল আহম্মেদ জানান, তিনি এবং সাথে একই গ্রামের দুই বদ্ধু তৌহিদ ও ইউসুফ হোসেন রাত অনুমান সোয়া ৯টা নাগাদ বিলকৃষ্ণপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। এসময় ওই স্থানে পৌছলে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে আঘাত করে। এসময় মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান। এতে মোটরসাইকেলের সামনে ভেঙ্গে যায়। পরে তাদেরকে হাসুয়া ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে কাছে থাকা টাকা পয়সা ও তিনজনের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেয়। এসময় সড়ক দিয়ে আরেকটি মোটরসাইকেল আসলে ওই চালককেও আটকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় আমাদেরকে চলে যেতে বললে আমি ওই মোটরসাইকেলে লাফ দিয়ে চরে গ্রামের মধ্যে এসে লোকজনকে খবর দেই। এসময় গ্রামের লোকজন ছুটে গিয়ে আমার বন্ধুদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়।

তিনি আরো বলেন, আমি এবং তৌহিদ সকালে হাসপাতাল থেকে বাড়ীতে চলে এসেছি। এছাড়া ইউসুফের হাত ভেঙ্গে যাওয়ায় এবং মারপিটে জখম হওয়ায় তাকে উন্নত চিকিজসার জন্য নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ছিনতাইকারীরা প্রায় ৮জনের নিকট থেকে মোট ২০/২৫হাজার টাকা এবং ৮টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় রাতেই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জরিতদের সনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]