সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে আরআরইউ থেকে বহিষ্কার

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৫:১৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৫:১৯:০৮ অপরাহ্ন
রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)-এর সভাপতি সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সকালে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসএম আবদুল মুগনী নীরোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

আরআরইউর সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান এক বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় আলোচনা শেষে সভাপতি এসএম আবদুল মুগনী নীরোকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও স্বার্থ রক্ষায় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]