নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৫৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৫৯:৪০ অপরাহ্ন
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে GPMS কর্মপরিকল্পনার আওতায় নাটোরের বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  বাগাতিপাড়া উপজেলার সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোজ্জামেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর পিটিআই এর সুপারিনটেনডেন্ট এম. এইচ. এম রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল করিম, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. সোহেল রানা এবং জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটোর জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল এবং সঞ্চালনা করেন সান্যালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মোবাইল ফোনের অপব্যবহার পরিহার করে এর সদ্ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করা হয়।

উল্লেখ্য যে, সভার শুরুতে ডেঙ্গু প্রতিরোধ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]