গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী মধুমিয়া গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৪৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৪৮:৪৩ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবা সহ মোঃ মধুমিয়া (৬২) নামে একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পোনে ৮টায় গোদাগাড়ী থানাধীন গোলাই গ্রাম হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো: মধুময়িা, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা নারগোবিপুর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মুখপাত্র মিডিয়াসেল রাজশাহী জেলা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোলাইগ্রামে মোঃ বাদশা মন্ডল এর প্লটে একজন ব্যক্তি অবৈধ মাকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সপ্টেম্বের) সকাল পোনে ৮টায় সেখানে রাজশাহী জেলার ডিবির পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ স্বপন হোসেন ও তার সঙ্গীয় র্ফোস সহ অভিযান চালিয়ে মোঃ মধুমিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার লুঙ্গির ডানপাশের টেমর হতে ২(দুই)টি নীল রংয়ের পলিথিনে রক্ষতি অবৈধ মাদকদ্রব্য ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারী মোঃ মিলন হোসেন কৌশলে পালিয়ে যায়। পলাতক মাদক কারবারী মোঃ মিলনন হোসেনের বিরূদ্ধে আরএমপি রাজশাহীর বিভিন্ন থানায় ১৮টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক মাদক কারবারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]