রাজশাহী মহানগরীতে ৮ মাদক কারবারী গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৩৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৫:৩৪:৩০ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, এসকাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট সহ আটজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পোনে ১১টা থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পোনে ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল কাদির ওরফে কাদির ওরফে কাদেরের ছেলে মো: সুলতান ওরফে মো: সুলতান আহমেদ ওরফে মো: সুলতান আলী (৪৬), বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে মো: রাতিন (২২), কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে মো: ইসরাফিল হোসেন (২২) এবং রাধানগর গ্রামের জবির হোসেনের ছেলে মো: শ্রাবন (১৮), দামকুড়া থানার ভাবকি মধুপুর গ্রামের মো: জর্জেস আলীর ছেলে মো: লিটন (৪৩) এবং নতুন মধুপুর গ্রামের মো: আতাউর রহমানের ছেলে মো: মুজাহিদুল ইসলাম (৩২), বোয়ালিয়া থানার কয়েরদারা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো: শাহেদ হোসেন (৩০) ও নাটোর জেলার সিংড়া থানার চাঁদপুর গ্রামের মো: কোরবান আলীর ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সাগরপাড়া গ্রামে বসবাসরত মো: আতিক আলী (২৯)।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, সুলতানের বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, আসামি সুলতানের বিরুদ্ধে পবা থানায় ৬টি মাদক মামলা ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে। এছাড়া মো: রাতিন, মো: ইসরাফিল হোসেন ও মো: শ্রাবন এর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে মো: মুজাহিদুল ইসলাম এর কাছ হতে ১ বোতল এসকাফ সিরাপ উদ্ধারসহ মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। মো: শাহেদ হোসেন এর কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৩৮০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। অন্যদিকে মো: আতিক আলী এর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]