ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৭:৩৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৭:৩৪:০০ অপরাহ্ন
জর্ডানে সম্প্রতি ঘটে যাওয়া ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে মার্কিন সামরিক বাহিনী অন্তত ৭০টি ‘প্যাট্রিওট’ ইন্টারসেপ্টর এবং এক ডজনেরও বেশি ‘থাড’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মাত্র ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ইরানি ব্যারেজ মোকাবিলায় মার্কিন বাহিনী ৬০ থেকে ৭০টি প্যাট্রিওট ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য হয়েছে।

একই সঙ্গে মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে জার্নালটি জানায়, হামলা প্রতিরোধে ডজনেরও বেশি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা ‘থাড’ ইন্টারসেপ্টর উন্মুক্ত করা হয়েছিল।

বিপুলসংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহারের এই ঘটনা ওয়াশিংটনের বিমান প্রতিরক্ষা অস্ত্রাগারের ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে।

সূত্র: ডন

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com