অনুমোদনহীন পানি উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৫৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৫৭:৪৭ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে গুণগত মানসনদ ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর বালিয়াপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘ফিউচার মিনারেল ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করেই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (১৯ লিটার জার পানি)’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছিল। অভিযানে উৎপাদনস্থলের পরিবেশও অস্বাস্থ্যকর ও অনুপযোগী বলে উল্লেখ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]