মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৬:২০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৬:২০:২৮ অপরাহ্ন
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। আহতরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার এনামুল হক (২৮) ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

ওসি এটিএম মাহমুদুল হক জানান, মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তারের জন্য অভিযান চালান। এ সময় এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির সময় এসআই হিমন বাম হাতে আঘাত পান। 

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫
এছাড়া অভিযানে অংশ নেওয়া আরও তিন পুলিশ সদস্যও আহত হন। পরে তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

ওসি আরও বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]