রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৫০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৫০:১৫ অপরাহ্ন
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদক ব্যবসার অভিযোগে তিনজন, মাদক সেবনের অভিযোগে একজন রয়েছেন। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাটাখালী থানার টাংগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইন সহ রাসেল মন্ডলকে (৩০) গ্রেপ্তার করে। রাসেলের বিরুদ্ধে মাদকসংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।

একই দিন বেলপুকুর থানা পুলিশ জয়পুর গ্রামে অভিযান চালিয়ে তিন গ্রাম হেরোইন সহ জিয়ারুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বেলপুকুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সোহাগ আলীকে (২৪) গ্রেপ্তার করে।  তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।

এদিকে চন্দ্রিমা থানায় মাদক সেবনের অভিযোগে হৃদয় ইসলামকে (২৭) তার বাবা-মা পুলিশের কাছে হস্তান্তর করেন। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]