মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার

আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৬:৩৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৬:৩৮:০০ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর মতিহারে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো: পিয়ারুল ইসলাম সুজন (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে মতিহার থানা পুলিশ ডাশমারী পূর্বপাড়া হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী মো: পিয়ারুল ইসলাম সুজন, রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাশমারী গ্রামের মো: ইয়াদুল্লাহর ছেলে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, সোমবার তারিখ রাত আনুমানিক পৌনে ৩টার দিকে মতিহার থানা পুলিশ ডাশমারী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: পিয়ারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ হতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে আরও ৩৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার মাদক কারবারীর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সুজনের বিরুদ্ধে আরএমপির মতিহার থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি ও দণ্ডবিধি আইনে ১টি মামলা রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]