রাজশাহীর দামকুড়া বাজার থেকে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে অটোচালকের ব্যাটারিচালিত অটো ছিনতাইয়ের ঘটনায় রাকিব (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জগদইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া আট সিটের ব্যাটারিচালিত অটোটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে কর্ণহার গ্রামের অটোচালক সাজিদ শেখ (১৮) দামকুড়া বাজারে আসেন। সেখানে পূর্বপরিচিত জাকির হোসেন জনি (৩২)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা পরিবহনের কথা বলে তার অটো ভাড়া নেওয়ার প্রস্তাব দেন। পরে তারা সাজিদকে একটি হোটেলে নিয়ে খিচুড়ি ও চা খাওয়ান।
খাবার খাওয়ার পর সাজিদ অসুস্থ বোধ করেন এবং গলায় জ্বালাপোড়া শুরু হয়। তার অভিযোগ, খাবার বা চায়ের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে তাকে খাওয়ানো হয়। এরপর তিনি ওই ব্যক্তিদের নিয়ে অটো চালিয়ে গোদাগাড়ীর কাকনহাট মাড়িয়া এলাকার দিকে রওনা হন। পথে অটো চালানো অবস্থায় তিনি জ্ঞান হারান।
সকাল পৌনে ৯টার দিকে মাড়িয়া এলাকায় রাস্তার পাশে জ্ঞান ফিরে তিনি দেখেন, অটো ও সঙ্গে থাকা ব্যক্তিরা সেখানে নেই। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর দামকুড়া থানায় মামলা করেন তিনি।
মামলা তদন্তে নেমে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে রাকিবকে গ্রেপ্তার করে এবং অটোটি উদ্ধার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।,