রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে বোয়ালিয়া থানার রানীননগর হাদীর মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা গ্রামের আ: মালেকের ছেলে সানারুল (২৪); কেদুর মোড় গ্রামের মনিরের ছেলে রাজ (২৩) এবং রানীনগর হাদীর মোড় গ্রামের নয়ন আলীর ছেলে মো: পিটার (২৪)
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার রানীননগর হাদীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে খরবোনা গ্রামের আ: মালেকের ছেলে সানারুল (২৪); কেদুর মোড় গ্রামের মনিরের ছেলে রাজ (২৩) এবং রানীনগর হাদীর মোড় গ্রামের নয়ন আলীর ছেলে মো: পিটার (২৪)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।